https://www.emjanews.com/

18434

tourism

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৭

পর্যটন

হবিগঞ্জের পর্যটন সম্ভাবনা নিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৭

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও স্থানীয় ঐতিহ্যকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।

‘হবিগঞ্জের পর্যটন সম্ভাবনা; শীর্ষক এ প্রতিযোগিতায় জেলার পাহাড়-টিলা, নদী-খাল, ঝরনা, চা-বাগান, বনাঞ্চল, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান, গ্রামীণ জীবন, লোকজ সংস্কৃতি এবং বিভিন্ন পর্যটন স্পটের সৌন্দর্য ক্যামেরাবন্দি করে অংশ নেওয়া যাবে।

প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো নাগরিক অংশ নিতে পারবেন। পেশাদার আলোকচিত্রীদের পাশাপাশি শৌখিন ফটোগ্রাফারদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

আগ্রহীদের নিজেদের তোলা ছবি নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসনের দেওয়া ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ছবি পাঠানোর ই-মেইল: acgeneralhabiganj@gmail.com।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় পাঠানো ছবি অবশ্যই মৌলিক ও বাস্তবধর্মী হতে হবে। কোনো ধরনের AI-generated বা কৃত্রিমভাবে তৈরি ছবি গ্রহণযোগ্য হবে না।

জেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে হবিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশবাসীর সামনে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি আলোকচিত্রীদের সৃজনশীলতাকে উৎসাহিত করার সুযোগ তৈরি হবে।

আয়োজকরা আগ্রহী আলোকচিত্রীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি উদ্যোগটির প্রচারে পোস্টটি শেয়ার করার আহ্বান জানিয়েছেন।