শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

18500

national

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৫

জাতীয়

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ নয়

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৫

প্রতীকী ছবি

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেও লিখিতভাবে এসব সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বলা হয়, দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির পদবির আগে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন দপ্তরগুলোকে চিঠি, নথিপত্র ও সারসংক্ষেপ প্রেরণের সময় পদবির আগে এসব সম্মানসূচক শব্দ বা অন্য কোনো বিশেষণ ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বিষয়টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বলা হয়েছে, এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।