শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

18501

national

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৬

জাতীয়

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৬

আটক পুলিশ সদস্য (ছবি সংগৃহীত)

কক্সবাজারের রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার মোহাম্মদ আলী মুন্না শিকদারের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় আরাকান সড়কে তাকে আটক করা হয়। পরে ইয়াবাসহ তাকে রামু থানায় সোপর্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর সময় চালক মোহাম্মদ আলী মুন্না শিকদারকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের গোপন একটি বাক্স থেকে বিশেষভাবে প্যাকেটজাত ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় ৩০ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বে থাকা নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে ওই দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা করেন।

তবে মামলার এজাহারে আটক ব্যক্তি এপিবিএনের সদস্য-এমন কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। এপিবিএনের পক্ষ থেকেও প্রথমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মামলার বাদী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। আটকের সময় তাঁর কাছ থেকে পাওয়া নাম-পরিচয়ের ভিত্তিতে তাঁকে হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, বিজিবির দেওয়া এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন। তবে তিনি বলেন, আটক ব্যক্তি যে বাহিনীর সদস্যই হোন না কেন, অপরাধ করলে কেউই আইনের আওতার বাইরে থাকবেন না।

পরে মোহাম্মদ আলী মুন্না শিকদার এপিবিএনের ১৬ ব্যাটালিয়নের সদস্য বলে নিশ্চিত করেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী।

তিনি বলেন, মুন্না ২১ দিনের ছুটিতে ছিলেন। এ সময় তাঁকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হয়। তবে নতুন কর্মস্থলে এখনো যোগ দেননি তিনি। ছুটিতে থাকা অবস্থায়ই মুন্না এ ধরনের অপরাধে জড়িয়েছেন বলে জানান তিনি।

বিজিবির গণমাধ্যম শাখা থেকে নিয়মিত মাদক চোরাচালান ও ইয়াবা উদ্ধারের তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়। এমনকি ১০ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনাও অনেক সময় এসব বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

তবে ৫৪ হাজার ইয়াবাসহ একজন এপিবিএন সদস্যকে গ্রেপ্তার, তাঁর কাছ থেকে দুটি আইফোন, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দের মতো বড় ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বিজিবির গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান।