শিরোনাম
সিলেটে হামে ১৬০ জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুও সক্রিয় মৌসুমি বায়ু, সিলেটে বৃষ্টির পূর্বাভাস জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী এক সপ্তাহের প্রতিশ্রুতি, ১০ দিনেও হয়নি পে-স্কেলের গেজেট’ সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

https://www.emjanews.com/

18516

economics

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৫

অর্থনীতি

১০ বছরে পাট রপ্তানিতে ৮৪ হাজার কোটি টাকা আয়: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে গত এক দশকে বাংলাদেশ ৮৪ হাজার ২ কোটি ৫৭ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে পাটজাত পণ্য রপ্তানি থেকেই এসেছে ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য লুৎফুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, গত ১০ বছরে বাংলাদেশ থেকে ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি হয়েছে। এ খাত থেকে আয় হয়েছে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা। একই সময়ে ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা।

অর্থাৎ গত এক দশকে কাঁচা পাট ও পাটজাত পণ্য মিলিয়ে মোট ৮৯ লাখ ৯৪ হাজার মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। এসব রপ্তানি থেকে দেশের রাজস্ব আয় দাঁড়িয়েছে ৮৪ হাজার কোটি টাকার বেশি।

সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী আরও জানান, বর্তমানে বিশ্বের ১৩৮টি দেশে বাংলাদেশের পাটজাত পণ্য এবং ৩০টি দেশে কাঁচা পাট রপ্তানি হচ্ছে। বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের বড় বাজারগুলোর মধ্যে রয়েছে চীন, তুরস্ক, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান, স্পেন, বেলজিয়াম ও জার্মানি।

এ ছাড়া নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও পোল্যান্ডসহ বিশ্বের ১৩৬টিরও বেশি গন্তব্যে বাংলাদেশের পাটজাত পণ্যের চাহিদা রয়েছে।

তবে বিশেষ প্রয়োজনের কথা উল্লেখ করে বর্তমানে বাংলাদেশে উৎপাদিত কাঁচা পাটের সরাসরি রপ্তানি সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে সংসদকে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী।

বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনাও বাড়ছে। এমন পরিস্থিতিতে এক দশকে ৮৪ হাজার কোটি টাকার বেশি রপ্তানি আয় বাংলাদেশের পাট খাতের আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।