শিরোনাম
সক্রিয় মৌসুমি বায়ু, সিলেটে বৃষ্টির পূর্বাভাস জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী এক সপ্তাহের প্রতিশ্রুতি, ১০ দিনেও হয়নি পে-স্কেলের গেজেট’ সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা

https://www.emjanews.com/

18597

sylhet

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪০

সিলেট

সিলেট ৪৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪০

ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার টিউব, চিনি, জুস এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৫ লক্ষ ৮৭ হাজার ০৯ শত ৬০ টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়।

আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।