শিরোনাম
বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

https://www.emjanews.com/

18587

sylhet

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪২

আপডেট

১১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৭

সিলেট

‘মহিলাদের ভাল্লাগে না’, তাই শিশুদের সঙ্গে ‘খারাপ কাজ’

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪২

ছবি: সংগৃহীত

সিলেটে ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশুকে বলাৎকারের অভিযোগে ফয়জুল হক নামে সিলেট সদর উপজেলার পীরেরবাজার এলাকার ‘জামেয়া তাহফিজুল কোরআন মাদ্রসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু দুটির সঙ্গে যৌন নির্যাতনের কথা তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে শাহপরান থানা পুলিশ।

গ্রেপ্তারের পর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ গণমাধ্যমকে জানান, ওই দুই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক ফয়জুল হককে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, শিশু দুটি সম্প্রতি মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসে। এরপর তারা আর মাদ্রাসায় যেতে চাইছিল না। অভিভাবকেরা বিভিন্নভাবে বোঝানোর পাশাপাশি মারধর করেও তাদের মাদ্রাসায় পাঠাতে পারেননি। একপর্যায়ে শিশু দুটি অভিভাবকদের জানায়, প্রতি রাতে তাদের মাদ্রাসার শিক্ষকের ঘরে যেতে হতো। যেতে না চাইলে তাদের মারধর করা হতো। আর ঘরে গেলে তাদের সঙ্গে ‘খারাপ কাজ’ করা হতো।

অভিভাবকদের কাছ থেকে বিষয়টি জানার পর পুলিশ তদন্তে নামে এবং বুধবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

ওসি ফেরদৌস আহমদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক শিশু দুটির সঙ্গে বলাৎকারের কথা স্বীকার করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তাকে প্রশ্ন করা হয়-শিশুদের সঙ্গে এ ধরনের অপরাধ না করে তিনি অন্যত্র বিয়ে করছেন না কেন। জবাবে ফয়জুল হক বলেন, ‘মহিলাদের আমার ভাল্লাগে না।’