ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২৪ সেপ্টেম্বর
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৬
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ–২০২৬-এর বালক ও বালিকা বিভাগের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রতিযোগিতার বালক বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
বালক বিভাগের ফাইনালে একই দিন বিকেল ৪টায় মুখোমুখি হবে কালাচাঁদপুর হাই স্কুল ও মাইলস্টোন কলেজ, উত্তরা।
অন্যদিকে, বালিকা বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও দুপুর ১টায় লড়বে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিআইএসসি), ডিওএইচএস মহাখালী।
বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে শহীদ আনোয়ার গার্লস কলেজ ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন)।
ফাইনাল ম্যাচের পাশাপাশি দুই বিভাগের সমাপনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। স্কুল পর্যায়ের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভলিবল চর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব আরও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
