শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৫ পদ শূন্য, মিলছে না প্রয়োজনীয় সেবা ইউপি নির্বাচন: জামানত পাঁচগুণ, সমান ভোটে হবে পুনঃভোট সরকারি কমিটি পুনর্গঠনে নতুন নিয়ম, সিলেটেও বদল আসছে সিলেটে ২ নারীসহ আ/ট/ক ৭: কাজের নামে ভারতে পা/চা/রের চেষ্টা সিলেটে মেঝেতে রেখে দেওয়া হচ্ছে হামের চিকিৎসা সিলেট সীমান্তে বিজিবির ব্যাপক অভিযানে যা মিললো সিলেট জেলা ও বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যারা সিলেটে সকালবেলা মিললো দুঃসংবাদ: আরো একজনের প্রাণহানী বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা প্রতিদিন গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ

https://www.emjanews.com/

18987

politics

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৬

রাজনীতি

‘জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের’ প্রতিবাদে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৬

ছবি: ইমজা নিউজ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ডাকঘর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।

সমাবেশে ভিপি মিজানুর রহমান মিজান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নেতাকর্মীদের সংগঠিতভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক গাজী জাবেদ, আব্দুল হান্নান, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, নুরুল ইসলাম, শাফিউর রহমান জুসেফ, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, দেলোয়ার আহমেদ, রোমান আহমেদ ও লিটন মিয়া।

এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু বক্কর তালুকদার, শহীদ আহমেদ, সুয়েব আহমেদ, রুয়েল আহমেদ, নুরুল হাসনাত, সিরাজ আহমেদ, মফিজ আহমেদ, সেজিম আহমেদ, শেখ জুয়েল, সাদিকুর রহমান ও শেখ মহসিন উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আরও অংশ নেন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্যসচিব তৈয়ব আহমেদ, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুর রহমান এবং রাজনগর স্বেচ্ছাসেবক দলের কাওছার আহমেদ।