শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৫ পদ শূন্য, মিলছে না প্রয়োজনীয় সেবা ইউপি নির্বাচন: জামানত পাঁচগুণ, সমান ভোটে হবে পুনঃভোট সরকারি কমিটি পুনর্গঠনে নতুন নিয়ম, সিলেটেও বদল আসছে সিলেটে ২ নারীসহ আ/ট/ক ৭: কাজের নামে ভারতে পা/চা/রের চেষ্টা সিলেটে মেঝেতে রেখে দেওয়া হচ্ছে হামের চিকিৎসা সিলেট সীমান্তে বিজিবির ব্যাপক অভিযানে যা মিললো সিলেট জেলা ও বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যারা সিলেটে সকালবেলা মিললো দুঃসংবাদ: আরো একজনের প্রাণহানী বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা প্রতিদিন গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ

https://www.emjanews.com/

18983

surplus

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯

অন্যান্য

দুর্ঘটনায় আহত অসচ্ছল শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯

ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় গুরুতর আহত ও অসুস্থ অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা চিকিৎসার জন্য এককালীন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাবেন।

এ অনুদানের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীদের ৩১ অক্টোবর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের সময় জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নকৃত চিকিৎসা সনদ, প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অনলাইনে আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যে দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে দুর্ঘটনা বা চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ এক বছরের ব্যবধানও গ্রহণযোগ্য হবে।

আবেদনকারীর মেধাগত যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। আগের শ্রেণিতে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৩ দশমিক ০০ থাকতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। তবে সরকারি ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানেরাও সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যয়নপত্রের ভিত্তিতে এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের সময় শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের তথ্য দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীর সচল অনলাইন ব্যাংক হিসাবের তথ্যও বাধ্যতামূলকভাবে দিতে হবে।

ব্যাংক হিসাবের সত্যতা যাচাইয়ের জন্য চেকের পাতা অথবা ব্যাংক স্টেটমেন্টের কপি আপলোড করতে হবে।

আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্বাচিতদের ব্যাংক হিসাবে সরাসরি অনুদানের অর্থ পাঠানো হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন যাচাই-বাছাই শেষে ৩ থেকে ৪ মাসের মধ্যে অর্থ পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

কোনো শিক্ষার্থী তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকায় না পেলে প্রতিষ্ঠানপ্রধানকে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর উল্লেখ করে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ই-মেইলে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।