শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19003

sylhet

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২২

সিলেট

শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২২

খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

একদিনের সরকারি সফরে আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে জারি করা সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১১টা ২০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সিলেটে পৌঁছে সকাল ১১টা ৪০ মিনিটে চণ্ডিপুলের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার মুক্তাদির। সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত শিক্ষা-সম্পর্কিত সেমিনার ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

বিকেল ৪টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রীর। এ কর্মসূচি সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিন্দাবাজারের বাফেট প্যারাডাইজে সিলেট সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার মুক্তাদির।

সফর শেষে রাতেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সম্প্রতি সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। ২২ সেপ্টেম্বর তিনি সিলেটে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।