শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19015

sylhet

প্রকাশিত

২৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:০৪

সিলেট

সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:০৪

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে কর্মরত ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল, উপ-মহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির রমনা জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটের (বর্তমানে সাময়িক বরখাস্ত) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি থেকে তিনি বরখাস্ত রয়েছেন।

এছাড়া ডিএমপির রমনা জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার ও ৮ এপিবিএন, উখিয়ার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকেও ২৬ জানুয়ারি থেকে বরখাস্ত করা হয়।

ঢাকা রেঞ্জের সাবেক উপ-মহাপরিদর্শক ও রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার ও পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত (সাময়িক বরখাস্ত) মো. আসাদুজ্জামান, সুপারনিউমারারি পুলিশ সুপার ও ঢাকা জেলার (সাময়িক বরখাস্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও কক্সবাজার ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বরখাস্ত) শহিদুল ইসলাম—এদের প্রত্যেককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর পৃথক মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ৫ ফেব্রুয়ারি থেকে তাদের বরখাস্ত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী। সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।