শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19018

international

প্রকাশিত

২৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৫

আন্তর্জাতিক

জাতিসংঘে বাংলায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী: বাংলাদেশ সময় রাত ৩টা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৫

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) সাধারণ বিতর্কে তাঁর এ ভাষণ অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে সাধারণ পরিষদ হলে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে অংশ নেবেন। তাঁর জন্য ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরবেন। এতে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলি এবং রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করা হবে।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে দেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়নের অগ্রাধিকার, বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান তুলে ধরা হবে। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পদক্ষেপ ও জলবায়ু অর্থায়নের বিষয়গুলোও প্রতিফলিত হবে।

এ সফরে রোহিঙ্গা সংকটকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এই ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর পরিবারের দীর্ঘ সম্পৃক্ততার ধারাবাহিকতায় নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।