শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19005

sylhet

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১২

সিলেট

সিলেটে মাছুখালী নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১২

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে মাছুখালী নদী থেকে আব্দুল ওয়াহিদ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গেলো বুধবার রাত থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা তার মরদেহ দেখতে পান।

নিহত আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের মৃত শমশুর উল্লাহর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার নানার বাড়িতে যান। পরে রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

স্থানীয়রা জানান, তিনি মানসিক প্রতিবন্ধী এবং অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে মাছুখালী নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা পানিতে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিহতের মামাতো ভাই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল ওয়াহিদের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়রা বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই এমদাদুর রহমান বলেন, আব্দুল ওয়াহিদ মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তিনি খুবই সহজ-সরল মানুষ ছিলেন। খছরুপুর বাজারে বিভিন্ন সময় ঢং-তামাশা করে সময় কাটাতেন। তার এভাবে চলে যাওয়া আমাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।