শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19012

sylhet

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪১

সিলেট

সুনামগঞ্জে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪১

ছবি: ইমজা নিউজ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ক্যাম্পাস ও অফিস ভাঙচুর এবং দোকানপাটে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় গোবিন্দগঞ্জ বাজারে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর এবং স্থানীয় কিছু দোকানপাটে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা।

এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় শিবির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘বর্তমান সময়  ছাত্রদল ও ছাত্রলীগের পুরোনো ও সহিংস পথেই হাঁটছে।’ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদলকে অবিলম্বে এই সহিংস পথ থেকে ফিরে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

একই সাথে সমাবেশে উপস্থিত অতিথিরা গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।