শিরোনাম
বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে সিলেটেও থাকবে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট সিলেটে ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, নবায়নে লাখ টাকা দাবির অভিযোগে মন্ত্রীর ক্ষোভ অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: সিলেটে মন্ত্রী আরিফুল হক ওসমানী বিমানবন্দরে আনসারের গু/লিতে পরিচ্ছন্নতাকর্মী আ/হ/ত কেন্দ্রীয় সভাপতির সফরকালে সিলেট জেলা যুবদল নেতার রহস্যময় ফেসবুক স্ট্যাটাস সিলেটে আজ-কাল বৃষ্টির আভাস ডিসেম্বরেই জৈন্তাপুরের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন: আরিফুল হক চৌধুরী পুলিশে যুক্ত হচ্ছে ‘বিশেষ ইউনিট’ মাজারের টাকা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য, ‘বৈপরীত্য’ দেখছেন কিম

https://www.emjanews.com/

19071

national

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:২২

জাতীয়

হঠাৎ সারাদেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদার

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:২২

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’ সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। পরে ওই নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৃথক চিঠি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত ‘কোর কমিটি’ সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে নির্দেশক্রমে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এর ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

ডিএমপির চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোর কমিটির সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।