শিরোনাম
বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে সিলেটেও থাকবে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট সিলেটে ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, নবায়নে লাখ টাকা দাবির অভিযোগে মন্ত্রীর ক্ষোভ অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: সিলেটে মন্ত্রী আরিফুল হক ওসমানী বিমানবন্দরে আনসারের গু/লিতে পরিচ্ছন্নতাকর্মী আ/হ/ত কেন্দ্রীয় সভাপতির সফরকালে সিলেট জেলা যুবদল নেতার রহস্যময় ফেসবুক স্ট্যাটাস সিলেটে আজ-কাল বৃষ্টির আভাস ডিসেম্বরেই জৈন্তাপুরের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন: আরিফুল হক চৌধুরী পুলিশে যুক্ত হচ্ছে ‘বিশেষ ইউনিট’ মাজারের টাকা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য, ‘বৈপরীত্য’ দেখছেন কিম

https://www.emjanews.com/

19060

national

প্রকাশিত

২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৪

জাতীয়

সিলেটেও থাকবে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

আগামী সপ্তাহে গঠন হচ্ছে আলাদা ইউনিট, থাকবে বিভাগ ও জেলা পর্যায়ে শাখা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের কাঠামোয় আগামী সপ্তাহে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হচ্ছে। নতুন এই ইউনিটের শাখা থাকবে মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে। ফলে সিলেট বিভাগ ও জেলাতেও পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় পৃথক ইউনিট ও আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এ জন্য পুলিশ সদর দপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট ক্রিয়েটেড না থাকলে আমরা ক্রিয়েট করব।’

তিনি জানান, নতুন ইউনিটের শাখা সব মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়েও সাইবার সিকিউরিটি ইউনিটকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।

এ উদ্যোগের আওতায় সিলেটেও সাইবার অপরাধ তদন্ত ও ডিজিটাল ফরেনসিক কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ আসছে। নতুন কাঠামো চালু হলে এসব ঘটনায় স্থানীয় পর্যায়েই প্রাথমিক বিশ্লেষণ ও তদন্তের সক্ষমতা বাড়তে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ আগে এ প্রকল্প প্রণয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ঘটনা জটিল ও বড় পরিসরের, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর যেগুলোর বিশ্লেষণ থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে করা সম্ভব, সেগুলো সেখানেই সম্পন্ন করা হবে।

পুলিশে জনবল বাড়ানোর বিষয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী ব্যাপক হারে বিভিন্ন পদে কর্মকর্তা ও সদস্য নিয়োগ দেওয়া হবে।

অনুষ্ঠানে সরকারের ভিত্তি প্রসঙ্গেও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ভিত্তি, জনআকাঙ্ক্ষা ও ব্যাপক জনপ্রত্যয়ের ওপর দাঁড়িয়ে এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠিত সরকারের ভিত্তি শক্তিশালী।