শিরোনাম
সিলেটের যে জেলা হবে একটি ‘মডেল জেলা’: জানালেন মন্ত্রী জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর দেশে ডেঙ্গুতে ৬ মৃত্যু, সিলেটে একদিনে ১২ রোগী মৌলভীবাজার পর্যটন জেলা ঘোষণার ১৮ বছরেও হয়নি গেজেট, সম্ভাবনাময় খাতে স্থবিরতা সিলেটে ৩২ জন আ/টক: শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা ওসমানী বিমানবন্দরের সেই আনসার সদস্যকে অপসারণ বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে

https://www.emjanews.com/

19092

surplus

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:২১

অন্যান্য

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের এক দফা দাবি

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:২১

ছবি: সংগৃহীত

বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির জন্য এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের (এসইসি) সাধারণ শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির জন্য আল্টিমেটাম দিয়েছেন তারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকার কারণে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ বিষয়ে দাবি ও আন্দোলন চালিয়ে এলেও অধীনতা থেকে মুক্তির বিষয়ে আশানুরূপ অগ্রগতি হয়নি। প্রশাসনিক কালক্ষেপণের কারণে তাদের একাডেমিক জীবনও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীদের ভাষ্য, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের মতো উচ্চতর ডিগ্রির মর্যাদা ও স্বকীয়তা অক্ষুণ্ন রাখতে তারা আর কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকতে চান না। তাদের একমাত্র দাবি—অবিলম্বে এই অধীনতা থেকে মুক্তি দেওয়া।

এ দাবিতে কর্মসূচিও ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তাদের ঘোষণা অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সব ধরনের ক্লাস, পরীক্ষা, ল্যাব এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

শিক্ষার্থীরা আরও জানান, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর পক্ষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের নামে স্বাক্ষর করা হয়েছে।