শিরোনাম
সিলেটের যে জেলা হবে একটি ‘মডেল জেলা’: জানালেন মন্ত্রী জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর দেশে ডেঙ্গুতে ৬ মৃত্যু, সিলেটে একদিনে ১২ রোগী মৌলভীবাজার পর্যটন জেলা ঘোষণার ১৮ বছরেও হয়নি গেজেট, সম্ভাবনাময় খাতে স্থবিরতা সিলেটে ৩২ জন আ/টক: শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা ওসমানী বিমানবন্দরের সেই আনসার সদস্যকে অপসারণ বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে

https://www.emjanews.com/

19078

sylhet

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৬

সিলেট

ওসমানী বিমানবন্দরের সেই আনসার সদস্যকে অপসারণ

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৬

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়ানোর সময় এয়ারগান থেকে ছোড়া গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত আনসার সদস্যকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। ঘটনার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়াও শুরু করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আনসার জানায়, রানওয়েতে দায়িত্ব পালনকালে পাখি তাড়ানোর সময় আনসার সদস্য মো. মোজাম্মেল হকের এয়ারগান থেকে অসাবধানতাবশত গুলি ছিটকে যায়। এ সময় সামনে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল মিয়ার কোমরে গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পর সিলেট জেলা কমান্ড্যান্ট এবং সংশ্লিষ্ট আনসার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক অনুসন্ধান শেষে মো. মোজাম্মেল হককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত আনসার সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা বিধি আরও কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, পাখি তাড়ানোর সময় ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে, এতে কোনো ইচ্ছাকৃততা ছিল না। আহত পরিচ্ছন্নতাকর্মী বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।