শিরোনাম
সিলেটের যে জেলা হবে একটি ‘মডেল জেলা’: জানালেন মন্ত্রী জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর দেশে ডেঙ্গুতে ৬ মৃত্যু, সিলেটে একদিনে ১২ রোগী মৌলভীবাজার পর্যটন জেলা ঘোষণার ১৮ বছরেও হয়নি গেজেট, সম্ভাবনাময় খাতে স্থবিরতা সিলেটে ৩২ জন আ/টক: শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা ওসমানী বিমানবন্দরের সেই আনসার সদস্যকে অপসারণ বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে

https://www.emjanews.com/

19104

surplus

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৪

অন্যান্য

জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৪

ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন- এমন দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান।

দুবাইয়ে আয়োজিত এক বিশেষ সম্মেলনে তিনি জানান, শুধু জার্মানিতেই দক্ষ পেশাজীবীদের জন্য প্রায় সাড়ে ছয় লাখ শূন্যপদ রয়েছে।

ক্লিন্ট খানের দাবি, পুরো ইউরোপীয় ইউনিয়নে দক্ষ কর্মীর যে চাহিদা রয়েছে, তার প্রায় এক-চতুর্থাংশই জার্মানিতে। ফলে বিদেশি দক্ষ পেশাজীবীদের জন্য দেশটি গুরুত্বপূর্ণ একটি কর্মবাজার হয়ে উঠেছে।

জার্মানিতে কাজের সুযোগ খোঁজার অন্যতম পথ হিসেবে তিনি দেশটির ‘অপরচুনিটি কার্ড’ ব্যবস্থার কথা তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা এই কার্ডের মাধ্যমে আগে থেকেই চাকরির নিয়োগ নিশ্চিত না করেও জার্মানিতে গিয়ে কাজের সুযোগ খুঁজতে পারেন।

এই ব্যবস্থায় জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার জন্য নির্দিষ্ট সময় পাওয়া যায়। শুরুতে অপরচুনিটি কার্ডধারীরা খণ্ডকালীন কাজ করার সুযোগও পান। পরবর্তীতে যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরি পেলে এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান স্পন্সর করতে রাজি হলে সংশ্লিষ্ট কর্মী জার্মানিতে কাজের জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়ার সুযোগ পান।

ক্লিন্ট খানের বক্তব্য অনুযায়ী, দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা থাকা বিদেশিদের জন্য জার্মানির এই ব্যবস্থাটি ইউরোপে ক্যারিয়ার গড়ার একটি সম্ভাবনাময় পথ হতে পারে।