শিরোনাম
সিলেটের যে জেলা হবে একটি ‘মডেল জেলা’: জানালেন মন্ত্রী জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর দেশে ডেঙ্গুতে ৬ মৃত্যু, সিলেটে একদিনে ১২ রোগী মৌলভীবাজার পর্যটন জেলা ঘোষণার ১৮ বছরেও হয়নি গেজেট, সম্ভাবনাময় খাতে স্থবিরতা সিলেটে ৩২ জন আ/টক: শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা ওসমানী বিমানবন্দরের সেই আনসার সদস্যকে অপসারণ বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে

https://www.emjanews.com/

19107

national

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৮

জাতীয়

জটিলতার অবসান: রাশিয়া থেকে আসছে ইউরেনিয়াম

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৮

আকাশসীমার অনুমতি জটিলতা কাটার পর অবশেষে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আটকে থাকা ইউরেনিয়ামের চালান দেশে আসছে। আগামী ১ অক্টোবর থেকে এই জ্বালানি পরিবহন শুরু হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ইউরেনিয়ামের চালান বহনকারী ফ্লাইটটি আটকে ছিল। নতুন করে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ায় ১ অক্টোবর থেকে জ্বালানি আসা শুরু হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর অতিরিক্ত জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা ছিল। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের আকাশপথ ব্যবহার করে এ চালান বাংলাদেশে আনা হয়। তবে সংশ্লিষ্ট সব দেশের অনুমতি না মেলায় পরিবহন বিলম্বিত হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আসে এবং চলতি বছরের মে মাসে তা চুল্লিতে স্থাপন করা হয়। উৎপাদনে যাওয়ার পর এক থেকে দেড় বছর পর পুরো জ্বালানি না বদলে আংশিকভাবে ইউরেনিয়াম অ্যাসেম্বলি পরিবর্তন করতে হয়। সেই প্রয়োজনেই নতুন এই চালান আনা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সেফটি ব্যবস্থার কিছু জটিলতা নিরসনেও কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দ্রুত উৎপাদনে যেতে পারবে।