শিরোনাম
সিলেটের যে জেলা হবে একটি ‘মডেল জেলা’: জানালেন মন্ত্রী জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর দেশে ডেঙ্গুতে ৬ মৃত্যু, সিলেটে একদিনে ১২ রোগী মৌলভীবাজার পর্যটন জেলা ঘোষণার ১৮ বছরেও হয়নি গেজেট, সম্ভাবনাময় খাতে স্থবিরতা সিলেটে ৩২ জন আ/টক: শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা ওসমানী বিমানবন্দরের সেই আনসার সদস্যকে অপসারণ বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে

https://www.emjanews.com/

19100

national

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯

জাতীয়

‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও সংবিধান সংশোধনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো জুলাই জাতীয় সনদ। তবে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পাওয়া বিষয়গুলোও আমরা ধারণ করব।’

তিনি বলেন, সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অনুচ্ছেদ ৮-এ বিষয়টি যুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি।

গণভোট প্রসঙ্গে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে।

তিনি বলেন, সংবিধানে প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ ও ১৪২-এ পরিবর্তন আসতে পারে। এসব ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে অবশ্যই জনগণের অনুমোদন নিতে হবে।

‘বিল পাসের পর এই সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে’- বলেন সালাউদ্দিন আহমদ।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভবিষ্যতে সুরক্ষিত রাখতে গণভোটের বিধান যুক্ত করার প্রস্তাবের বিষয়েও কথা বলেন কমিটির আহ্বায়ক।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তারা ১৭ বছর সংগ্রাম করেছে, ভবিষ্যতের কোনো সংসদ যেন তা সহজে বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদে সংশোধনী আনতেও যেন গণভোটের প্রয়োজন হয়- এমন বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যেই বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে একটি বিল আনা হবে। আশা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারিতে সংসদের বছরের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপন করা হতে পারে।

এরপর বিলের ওপর আলোচনা ও সংশোধনী শেষে তা পাস হলে গণভোটের মাধ্যমে প্রক্রিয়াটি চূড়ান্ত হবে বলে জানান তিনি।