শিরোনাম
সিলেটের যে জেলা হবে একটি ‘মডেল জেলা’: জানালেন মন্ত্রী জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর দেশে ডেঙ্গুতে ৬ মৃত্যু, সিলেটে একদিনে ১২ রোগী মৌলভীবাজার পর্যটন জেলা ঘোষণার ১৮ বছরেও হয়নি গেজেট, সম্ভাবনাময় খাতে স্থবিরতা সিলেটে ৩২ জন আ/টক: শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা ওসমানী বিমানবন্দরের সেই আনসার সদস্যকে অপসারণ বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে

https://www.emjanews.com/

19080

sylhet

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

সিলেট

সিলেটে ৩২ জন আ/টক: শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টায় ৩২ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন ধারায় আটক ব্যক্তিরা রয়েছেন।

অভিযানে ১৬ পিস ইয়াবা এবং ভারতীয় ৬৩ পিস কম্বল, সাবান, শ্যাম্পু ও বিস্কুট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১২১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭২টি যানবাহন আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি। নিরাপদ নগরী গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।