শিরোনাম
সিলেটের যে জেলা হবে একটি ‘মডেল জেলা’: জানালেন মন্ত্রী জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর দেশে ডেঙ্গুতে ৬ মৃত্যু, সিলেটে একদিনে ১২ রোগী মৌলভীবাজার পর্যটন জেলা ঘোষণার ১৮ বছরেও হয়নি গেজেট, সম্ভাবনাময় খাতে স্থবিরতা সিলেটে ৩২ জন আ/টক: শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা ওসমানী বিমানবন্দরের সেই আনসার সদস্যকে অপসারণ বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে

https://www.emjanews.com/

19094

surplus

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫২

অন্যান্য

সিলেটের যেসব এলাকায় সোমবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫২

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (জৈন্তাপুর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, মূলত সড়ক উন্নয়ন কাজ এবং ১১ কেভি জাফলং ফিডার বিভাজন প্রক্রিয়ার কারণেই এই সাময়িক বিরতি প্রয়োজন। এর ফলে আলুবাগান থেকে মামার বাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় দীর্ঘ ৮ ঘণ্টা বিদ্যুৎ সেবা পাওয়া যাবে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামত কাজ শেষ হওয়ামাত্রই দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।