শিরোনাম
বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস সিলেটসহ দেশের বিভিন্ন ইউনিটের ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা দুর্গাপূজায় সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল ইসলামপন্থি একটি পক্ষের আপত্তির মুখে সুনামগঞ্জে নারী ফুটবল ম্যাচ স্থগিত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না চুনারুঘাটে আধাঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ সিলেটে রাসেল হ/ত্যাকান্ডের মা/মলায় আ/সামী ৩৭, গ্রেফ/তার নেই সব নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার সিলেটে শুরু বড় ধরনের অভিযান: টার্গেটে কিশোর গ্যাং সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

19354

national

প্রকাশিত

০৫ অক্টোবর ২০২৬ ২৩:২৪

জাতীয়

পঞ্চগড় থেকে সিলেটের পথে ২৬ ব্রিটিশ-বাংলাদেশি সাইক্লিস্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ ২৩:২৪

ছবি: সংগৃহীত

দেশের প্রকৃতি, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের প্রবাসীদের বন্ধন আরও দৃঢ় করতে পঞ্চগড় থেকে সিলেটের উদ্দেশে ব্যতিক্রমী সাইকেল যাত্রা শুরু করেছেন যুক্তরাজ্যে বসবাসরত ২৬ ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক। একই সঙ্গে সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় পঞ্চগড় জেলা সদরের চাওয়াই নদীর সেতুসংলগ্ন ‘আই লাভ পঞ্চগড়’ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ যাত্রা শুরু হয়। অংশগ্রহণকারীদের অধিকাংশের পারিবারিক শিকড় সিলেট অঞ্চলে।

একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ সাইকেল যাত্রায় অংশ নেওয়া প্রবাসীরা পঞ্চগড় থেকে দেশের বিভিন্ন জেলা ও ঐতিহাসিক জনপদ পেরিয়ে সিলেটে পৌঁছাবেন।

আয়োজক সংস্থার প্রধান নির্বাহী আবু হেনা মোস্তফা কামাল প্রধান বলেন, এ ভ্রমণের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও নিজেদের শিকড়কে কাছ থেকে জানার সুযোগ পাবেন। একই সঙ্গে এটি একটি চ্যারিটি উদ্যোগ। যাত্রা থেকে সংগৃহীত তহবিল দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে। দীর্ঘ এ যাত্রার নিরাপত্তা ও সফল সমাপ্তিতে স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগিতা প্রয়োজন।

আয়োজকরা জানান, বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্য ও পূর্বপুরুষের বাস্তুভিটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে সহায়তার জন্য দাতব্য তহবিল সংগ্রহ করা হবে।

এর আগে টেকনাফ থেকে সিলেট পর্যন্ত একই ধরনের সাইকেল সফর সফলভাবে সম্পন্ন হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার দেশের উত্তরের সীমান্তবর্তী পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে সিলেটে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘ এ সাইকেল যাত্রার মাধ্যমে প্রবাসী নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের মাটি, মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির সম্পর্ক আরও গভীর হবে।