শিরোনাম
জেলা প্রশাসকের প্রেসরিলিজ: ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার বাংলাদেশের মত ধর্মীয় সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই- বাণিজ্যমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ সিলেটে সুরমায় নির্মিত হবে ঝুলন্ত সেতু, সক্ষমতা বাড়বে কিনব্রিজের চট্টগ্রাম বন্দর নিয়ে দেশবিক্রির অভিযোগ অমূলক-বাণিজ্যমন্ত্রী দক্ষিণ সুরমায় রাসেল হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে ছাত্রদল নেতা ফাহিম ও সামাদ গ্রেফতার ​ চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

https://www.emjanews.com/

19457

surplus

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৬ ১৯:৪৮

আপডেট

০৯ অক্টোবর ২০২৬ ১৯:৫০

অন্যান্য

দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন

সভাপতি সামছুল, সম্পাদক মুজাহিদ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ১৯:৪৮

ছবি: সংগৃহীত

দিরাই প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইয়াহিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ এর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সামছুল ইসলাম সরদার খেজুর (সুনামকণ্ঠ)-কে সভাপতি ও  মুজাহিদুল ইসলাম সর্দার (দৈনিক ইত্তেফাক-সবুজ সিলেট, ট্রাইবুন্যাল)-কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বশীলরা হলেন,  সহ-সভাপতি জাকারিয়া হোসেন জোসেফ (চ্যানেল নাইন টিভি), রুহুল আমিন (দৈনিক খবর- নিউ ন্যাশন), যুগ্ন সম্পাদক সুজন মিয়া (দৈনিক জাগ্রত সিলেট-আনন্দ টিভি), সহ-সাধারণ সম্পাদক আবুল ফজল আকাশ (দৈনিক আলোকিত সকাল), অর্থ সম্পাদক সালমান মিয়া (দৈনিক সময়ের আলো- সিলেট প্রতিদিন), দপ্তর সম্পাদক উমেদ আলী (দৈনিক আজকের বসুন্ধরা), তথ্য ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন (দৈনিক যায়যায়দিন), নির্বাহী সদস্য অশোক তালুকদার (দৈনিক ঢাকা), শাহজাহান সিরাজ (দিরাইশাল্লার জনস্বার্থে ডটকম), জুবের সরদার দিগন্ত (দৈনিক পূণ্যভুমি-ওপেন বাংলা ডটকম)।

সম্মানিত সদস্য এডভোকেট মুস্তাফিজুর রহমান পাভেল (দৈনিক অগ্নি শিখা), মাইদুল ইসলাম সোহাগ (বাংলা টিভি), জাকির হোসেন জোহান (দৈনিক সকালের সময়), আখতার সাদিক (দৈনিক ভোরের ডাক), মোশাররফ হোসেন গনি (দৈনিক অভয়নগর)। 

উপদেষ্টারা হলেন, দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, সাংবাদিক নেসারুল হক খোকন, সাংবাদিক শাহজাহান চৌধুরী, সাংবাদিক ইয়াহিয়া চৌধুরী, সাংবাদিক আল-হেলাল, সাংবাদিক কুদরত পাশা, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার। 

সভাপতির বক্তব্যে ইয়াহিয়া চৌধুরী বলেন, ১৯৮৫ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম সভাপতি ও হাবিবুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হাতে গোনা কয়েকজন দিয়ে দিরাই প্রেসক্লাবের যাত্রা শুরু হয়, কালের আবর্তে ঐতিহ্যবাহী প্রেসক্লাব আজ বিশাল সংগঠনে পরিণত হয়েছে। তিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত হাবিবুর রহমান তালুকদার ও টিপু সুলতানকে স্মরণ করে বলেন, প্রেসক্লাবের উন্নয়নে তাদের শ্রম ও ত্যাগ প্রেসক্লাব নেতৃবৃন্দ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। প্রবীণদের পথ ধরে বর্তমান কমিটির সকল সদস্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ সেবায় নিজেকে নিবেদিত রাখবে এ আমার বিশ্বাস।

তিনি প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশের উপর গুরুত্ব আরোপ করেন।