শিরোনাম
সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত ধর্ষণ মামলায় ব্যতিক্রমী রায়, সন্তানের ভরণপোষণ দেবে সরকার সৌদিতে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১৯০ সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খু/ন: নেপথ্যে ছিন/তাই নাকি বিরোধ

https://www.emjanews.com/

19510

international

প্রকাশিত

১১ অক্টোবর ২০২৬ ০৮:৪৭

আন্তর্জাতিক

হুতিদের বিরুদ্ধে অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ০৮:৪৭

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের হামলাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে তিনি জানিয়েছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। হামলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ বিষয়ে তাঁর অসন্তোষ প্রকাশ করেন।

হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এ অভিযানে অংশ নিতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সাম্প্রতিক হামলার খবর যুক্তরাষ্ট্রের কাছে নতুন। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে অভ্যস্ত।

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

এর আগে সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এবং ঘটনায় অসন্তোষ জানান।

সর্বশেষ হামলার পর হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।