শিরোনাম
সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত ধর্ষণ মামলায় ব্যতিক্রমী রায়, সন্তানের ভরণপোষণ দেবে সরকার সৌদিতে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১৯০ সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খু/ন: নেপথ্যে ছিন/তাই নাকি বিরোধ

https://www.emjanews.com/

19535

surplus

প্রকাশিত

১১ অক্টোবর ২০২৬ ২৩:১২

অন্যান্য

ওসমানীনগরে ডেইলি শপিং আউটলেটের যাত্রা শুরু

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ২৩:১২

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডেইলি শপিং আউটলেট।

রবিবার  (১১ অক্টোবর) উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের আর শপিং কমপ্লেক্সে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও দি ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, ব্যবসায়ী ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনহার আহমেদ, ডেইলি শপিংয়ের সিলেট জোনাল ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডেইলি শপিং গোয়ালাবাজার আউটলেটের ম্যানেজিং ডিরেক্টর সাফির আহমদ, আব্দুল মুমিন, সমাজসেবক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ, আউটলেটের চেয়ারম্যান গোলাম হায়দার, ম্যানেজিং বডির সদস্য মুজিবুর রহমান, মিহসান আহমদ, শাহ লোকমান হোসাইন ও যুবনেতা আব্দুল খালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আউটলেটটির যাত্রা শুরুর মধ্য দিয়ে গোয়ালাবাজারের স্থানীয় ক্রেতাদের জন্য নতুন শপিং সুবিধা যুক্ত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।