শিরোনাম
অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক

https://www.emjanews.com/

19807

surplus

প্রকাশিত

২০ অক্টোবর ২০২৬ ১৭:৫২

অন্যান্য

নয় বছরে সিপিএস: পূজার ছুটিতে চুনারুঘাটে ‘কালার অব নেচার’

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ ১৭:৫২

ছবি: ইমজা নিউজ

প্রকৃতির রং, ঋতুর সৌন্দর্য ও জীবনের নানা গল্প আলোকচিত্রের ফ্রেমে তুলে ধরতে হবিগঞ্জের চুনারুঘাটে চলছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘কালার অব নেচার- সিজন ৪’।

চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটির (সিপিএস) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে থাকছে বন্যপ্রাণী আলোকচিত্রবিষয়ক কর্মশালা, সংগীত পরিবেশনা ও কবিতার আয়োজন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ও বুধবার (২১ অক্টোবর) চুনারুঘাট শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

প্রদর্শনীর প্রথম দিন মঙ্গলবার বিকেল ৫টায় বন্যপ্রাণী আলোকচিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন ড. এস এস আল-আমিন সুমন। বন্যপ্রাণীর ছবি তোলার কৌশল ও এ বিষয়ে আলোকচিত্রপ্রেমীদের আগ্রহ বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রথম দিনের আয়োজনে আরও থাকছে সংগীত পরিবেশনা। সিপিএসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গান পরিবেশন করবে সবার প্রিয় সংগীত দল ‘সুর লহরী’।

দ্বিতীয় দিন বুধবার বিকেল ৩টায় মঞ্চে পরিবেশনা নিয়ে হাজির হবে ‘কবিতাকণ্ঠ চুনারুঘাট’। কবিতা আবৃত্তির এ আয়োজন প্রদর্শনীর সাংস্কৃতিক পর্বকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজকেরা জানান, প্রকৃতির বৈচিত্র্য, ঋতুর সৌন্দর্য ও জীবনের নানা মুহূর্ত আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরাই ‘কালার অব নেচার’-এর মূল উদ্দেশ্য। পাশাপাশি আলোকচিত্র ও সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং স্থানীয় আলোকচিত্রপ্রেমীদের একত্রিত করার লক্ষ্যেও এ আয়োজন করা হয়েছে।

চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবসহ প্রদর্শনী উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।

‘সিপিএস- আলোকচিত্র ও ভালোবাসার নয় বছর’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে প্রকৃতির সৌন্দর্য, আলোকচিত্রশিল্প ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে দর্শনার্থীরা ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন বলে প্রত্যাশা আয়োজকদের।