https://www.emjanews.com/

19849

sylhet

প্রকাশিত

২২ অক্টোবর ২০২৬ ১১:৪৮

সিলেট

সিলেটে কিশোরীসহ দুই জনকে ভারতে পাচারের চেষ্টা: আ/ট/ক ৩

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১১:৪৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় মানবপাচারের অভিযোগে একজনসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২১ অক্টোবর) রাতে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বাঁশতলা বিওপির টহল দল।

আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির (২২), যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের আবুল হোসেন (৪২) এবং বেনাপোল এলাকার ফাতেমা আক্তার (১৮)।

পালিয়ে যাওয়া দুজন হলেন দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া (২৪) এবং নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিন (৫৪)।

বিজিবি জানায়, আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দিতেন। বুধবার রাতে তিনি দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটক দুই বাংলাদেশি নাগরিকের আত্মীয়-স্বজন ভারতে থাকেন। অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আমিরসহ তাঁদের আটক করা হয়েছে। তাঁদের সবাইকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হবে।