শিরোনাম
ঢাকা-রিয়াদ ফ্লাইট বুধবার চালুর সম্ভাবনা সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত সিলেটের উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী রমজানে বাড়তি চাহিদা কাটিয়ে দাম স্থিতিশীল রাখতে যে পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩

https://www.emjanews.com/

20021

sylhet

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৬ ১৯:৪৭

সিলেট

ওসমানীনগরে সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৯:৪৭

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় যমুনা ব্যাংক পিএলসি, গোয়ালাবাজার শাখার আয়োজনে উপজেলার গোয়ালাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওসমানীনগর উপজেলার বিভিন্ন তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

যমুনা ব্যাংক পিএলসি, সিলেটের আঞ্চলিক প্রধান মো. শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং ঢাকা ব্যাংক, গোয়ালাবাজার শাখার কর্মকর্তা তাওরেম রাতুল সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক সামিয়া শারমিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খসরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সরকার এবং গোয়ালাবাজার বণিক সমিতির সাবেক সভাপতি শাহ মো. আশিক মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যমুনা ব্যাংক পিএলসি, গোয়ালাবাজার শাখার এসএভিপি এএসএম শামীম চৌধুরী।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিএমএসএমই খাতের উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ, অর্থায়নের সুযোগ এবং ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।