শিরোনাম
রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস সিলেটে যানজট কমাতে চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা

https://www.emjanews.com/

20080

sylhet

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৬ ০০:৩০

সিলেট

রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ০০:৩০

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘোষণা করা হবে। বেলা ২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করবেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচিত এ হত্যা মামলায় ছয় আসামির মধ্যে প্রধান আসামি বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াসহ পাঁচজন পলাতক রয়েছেন। অপর একজন কারাগারে আছেন।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। পরে তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া যায়।

ঘটনার পরপরই তৎকালীন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। পরে কনস্টেবল হারুনুর রশিদসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে প্রধান অভিযুক্ত আকবরকে আটক করা হয়।

২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। এতে ছয়জনকে আসামি করা হয়। তাঁরা হলেন বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি এসআই আকবর গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এবং ১০ আগস্ট কারাগার থেকে মুক্তি পান। পরে তাঁর জামিন স্থগিত হলেও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।