শিরোনাম
রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস সিলেটে যানজট কমাতে চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা

https://www.emjanews.com/

20084

sylhet

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৬ ০১:০৮

সিলেট

অনুমোদন ছাড়া ব্যানার-পোস্টার লাগালে যে ব্যবস্থা নেবে সিসিক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ০১:০৮

সিলেট নগরীতে সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অনুমোদনহীন প্রচারসামগ্রী লাগালে জরিমানার বিধান রয়েছে। নগরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় নিয়মিত তদারকিও জোরদার করবে সংস্থাটি।

বুধবার (২৮ অক্টোবর) সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এ তথ্য নিশ্চিত করেন।

সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের জারি করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ছাড়া কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন বলেন, সম্প্রতি সিলেট নগরীতে যত্রতত্র পোস্টার ও ব্যানার লাগানোর প্রবণতা বেড়েছে। দেয়াল থেকে পোস্টার অপসারণ করতে পরিচ্ছন্নতাকর্মীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া যেকোনো স্থানে ইচ্ছামতো ব্যানার ও ফেস্টুন লাগানোর সুযোগ নেই। এসব প্রচারসামগ্রী নগরের সৌন্দর্য নষ্ট করে।

তিনি বলেন, অনুমোদন ছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগালে জরিমানার বিধান রয়েছে। তবে সিসিক এ বিষয়ে কঠোর হতে চায় না। কিন্তু নগরের সৌন্দর্য রক্ষায় কোনো আপস করা হবে না। এ জন্য অনুমোদনহীন প্রচারসামগ্রী অপসারণে নিয়মিত তদারকি জোরদার করা হবে।