শিরোনাম
দেশকে অস্থির করতে চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সিলেটের হ/ত্যা মা/মলায় দম্পতিসহ ৩ জন গ্রেফ/তার: শিশুটির কী হবে? সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ৫৮ তিন দিন গ্যাসের স্বল্প চাপের শঙ্কা, প্রভাব পড়বে সিলেটেও ওসমানী বিমানবন্দর থেকে ফিরে যাওয়া অন্তঃসত্ত্বা নারী অবশেষে লন্ডন গেলেন এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর মজুরি বন্ধ, চিকিৎসা-আবাসন সংকটে হবিগঞ্জের ১৫ হাজার চা-শ্রমিক আমিরাত সফর বাতিল করলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন কারাগারে, সেফ হোমে কিশোরী সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ

https://www.emjanews.com/

20215

sylhet

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৬ ২০:২৪

সিলেট

সুনামগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ২০:২৪

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষকদলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮ টার দিকে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের মদ্যপায়ী অবস্থায় তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষকদল নেতা আকবর আলী।

জানা যায়, মদ্যপায়ী অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন, এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

স্থানীয়দের অভিযোগ, এই দুই ব্যক্তি প্রায় সময় মাদক সেবন করে বাজারে এসে এমন আচরণ করতেন এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের চলাচলে বিঘ্নিত সৃষ্টি হত ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে, রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।