শিরোনাম
দেশকে অস্থির করতে চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সিলেটের হ/ত্যা মা/মলায় দম্পতিসহ ৩ জন গ্রেফ/তার: শিশুটির কী হবে? সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ৫৮ তিন দিন গ্যাসের স্বল্প চাপের শঙ্কা, প্রভাব পড়বে সিলেটেও ওসমানী বিমানবন্দর থেকে ফিরে যাওয়া অন্তঃসত্ত্বা নারী অবশেষে লন্ডন গেলেন এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর মজুরি বন্ধ, চিকিৎসা-আবাসন সংকটে হবিগঞ্জের ১৫ হাজার চা-শ্রমিক আমিরাত সফর বাতিল করলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন কারাগারে, সেফ হোমে কিশোরী সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ

https://www.emjanews.com/

20222

politics

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৬ ২২:০৩

রাজনীতি

ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব সংসদ সদস্য জাহাঙ্গীর

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ২২:০৩

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং সদস্যসচিব করা হয়েছে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।

রোববার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে এই শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।

নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।

অন্যদিকে, সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।