শিরোনাম
দেশকে অস্থির করতে চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সিলেটের হ/ত্যা মা/মলায় দম্পতিসহ ৩ জন গ্রেফ/তার: শিশুটির কী হবে? সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ৫৮ তিন দিন গ্যাসের স্বল্প চাপের শঙ্কা, প্রভাব পড়বে সিলেটেও ওসমানী বিমানবন্দর থেকে ফিরে যাওয়া অন্তঃসত্ত্বা নারী অবশেষে লন্ডন গেলেন এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর মজুরি বন্ধ, চিকিৎসা-আবাসন সংকটে হবিগঞ্জের ১৫ হাজার চা-শ্রমিক আমিরাত সফর বাতিল করলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন কারাগারে, সেফ হোমে কিশোরী সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ

https://www.emjanews.com/

20223

sylhet

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৬ ২২:১২

সিলেট

কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ২২:১২

ছবি: এসআরবি-৯

কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছেে এসআরবি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসআরবি-৯ ওএসআরবি-১১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রবিউল হোসেন (৩১)। তিনি কুমিল্লার লাকসাম থানার নতুন বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আক্তার হোসেন।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, নিহত কাউছার কুমিল্লার লাকসাম থানার তারাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তাঁর মোবাইল ফোনে একটি কল আসে। এরপর জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার কথা স্ত্রীকে জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি। তবে পরদিন সকালেও বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী ফোনে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় ফোনটি বন্ধ পান।

পরে স্ত্রী ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন মকছুদা বেগমের বাড়ির পাশের একটি ধানখেতে কাউছারের অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় কাউছারের স্ত্রী বাদী হয়ে লাকসাম থানায় হত্যা মামলা করেন। মামলার পর অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। গোয়েন্দা তৎপরতার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সদর কোম্পানি, সিলেট এবং এসআরবি-১১-এর সিপিসি-৩, নোয়াখালীর একটি যৌথ দল অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করে।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।