শিরোনাম
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ শিক্ষকদের উপস্থিতি মনিটরিংয়ে নতুন নীতিমালা হচ্ছে: হবিগঞ্জে প্রতিমন্ত্রী হাজ্জাজ সিলেটে ভাতিজাকে ‘পাগল’ বলায় চাচাকে খু/ন আজ থেকে টানা ৪ দিন সিলেটে কম থাকবে গ্যাসের চাপ আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব

https://www.emjanews.com/

20310

surplus

প্রকাশিত

০৪ নভেম্বর ২০২৬ ১৭:২০

অন্যান্য

প্যারিসে ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল ও মতবিনিময় সভা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ১৭:২০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে প্যারিসের ক্যাফে শেরাটন রেস্টুরেন্টে ফ্রান্স যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্রান্স যুবদলের সাবেক সহসভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমান। প্রধান বক্তা ছিলেন ফ্রান্স যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম আহমেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সহসভাপতি ইয়াছিন মোহাম্মদ সোহাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রান্স যুবদলের সাবেক সহসভাপতি কাজী আব্দুর রেজা তুহিন।

আলোচনা সভায় বক্তারা যুবদলের ৪৮ বছরের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ফ্রান্স যুবদলের সাবেক সহসভাপতি বাসিত হোসেন, এরশাদ হোসাইন, আশিক মাহমুদ ও মারুফ হোসেন ডালিম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ফ্রান্স জাসাসের সদস্যসচিব মেহেদী হাসান রনি, ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা আলতাফুর রহমান, কবি রুবেল আহমেদ এবং ফ্রান্স যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব রানা।

এ ছাড়া সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমেদ বাপ্পি, মোহাম্মদ জামাল উদ্দিন ও শাহ সুমন আমিন, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান রিমন ও সৈয়দ রুহুল আমিন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ আহমেদ, সহদপ্তর সম্পাদক কায়সার আহমেদ, আইনবিষয়ক সম্পাদক আর এম খান এবং সাবেক সদস্য শামীম আহমেদসহ ফ্রান্স যুবদলের সাবেক ও বর্তমান পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সালাউদ্দিন আহমেদ, যুবনেতা কামরুজ্জামান, শাহাদাত হোসেন হৃদয়, হেলাল উদ্দিন, গোলাম কিবরিয়া, নজির আহমেদ, সোহাব আহমেদ, আবু বক্কর, সালে আহমেদ, কামরুল হুদা, আব্দুল হামিদ ও জামান আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

ফ্রান্স যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও গিয়াস উদ্দিন মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানের শেষপর্বে হাফেজ দুলায়েত হোসেনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।