শিরোনাম
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ শিক্ষকদের উপস্থিতি মনিটরিংয়ে নতুন নীতিমালা হচ্ছে: হবিগঞ্জে প্রতিমন্ত্রী হাজ্জাজ সিলেটে ভাতিজাকে ‘পাগল’ বলায় চাচাকে খু/ন আজ থেকে টানা ৪ দিন সিলেটে কম থাকবে গ্যাসের চাপ আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব

https://www.emjanews.com/

20311

surplus

প্রকাশিত

০৪ নভেম্বর ২০২৬ ১৭:২৬

অন্যান্য

অর্গানোগ্রাম অনুমোদনের দাবিতে সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ১৭:২৬

ছবি: সংগৃহীত

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন, পদোন্নতি চালু এবং পদবি পরিবর্তনের দাবিতে সারাদেশের সাথে সিলেটেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট সদর উপজেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সিলেট অডিট কার্যালয়ের সিনিয়র অফিসার রুপক চন্দ্র বণিক, সিলেট সদর শাখার কম্পিউটার অপারেটর শহীদুল ইসলাম, মাঠ সহকারী রুবেল বিশ্বাস, নিপেন্দু দেবনাথ, মো. জানু মিয়া, জুনেদুর রহমান, মাহমুদা আক্তার সুমী, মুন্না আক্তার, মমিনা আক্তার, অফিস সহায়ক মো. হবীব মিয়া, জেলা কার্যালয়ের জুনিয়র অফিসার ফয়ছল আহমদ, মামুনুর রশিদ, জেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর তৃষ্ণা রাণী নাথ, মাঠ সহকারী আশিষ বিশ্বাস, অডিট কার্যালয়ের জুনিয়র শেখ মাহমুদুর রহমান মামুন, আবুল হাসান, কম্পিউটার অপারেটর ইউনুছ আলী।

আন্দোলনকারীরা জানান, ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে যোগদান করা কর্মকর্তা-কর্মচারীরা একই পদে চাকরি করছেন, তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হচ্ছে না। পদোন্নতির লক্ষ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত সাংগঠনিক কাঠামো অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হলেও তা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩তম সভায় কয়েকটি পদের নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়েছিল। এর মধ্যে রয়েছে- মাঠ সহকারীকে সহকারী অফিসার, কম্পিউটার অপারেটরকে জ্যেষ্ঠ সহকারী অফিসার এবং ক্যাশ সহকারীকে সহকারী অফিসার (ক্যাশ) করা। কিন্তু একই পদে দীর্ঘদিন ধরে বহাল থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে এবং পেশাগত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুদৃষ্টি কামনা করে পরিচালনা পর্ষদ কর্তৃক প্রেরিত সাংগঠনিক কাঠামো দ্রুত সময়ের মধ্যে অনুমোদনের দাবি জানান।