শিরোনাম
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ শিক্ষকদের উপস্থিতি মনিটরিংয়ে নতুন নীতিমালা হচ্ছে: হবিগঞ্জে প্রতিমন্ত্রী হাজ্জাজ সিলেটে ভাতিজাকে ‘পাগল’ বলায় চাচাকে খু/ন আজ থেকে টানা ৪ দিন সিলেটে কম থাকবে গ্যাসের চাপ আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব

https://www.emjanews.com/

20316

sylhet

প্রকাশিত

০৪ নভেম্বর ২০২৬ ১৮:১০

আপডেট

০৪ নভেম্বর ২০২৬ ১৮:২৫

সিলেট

চুনারুঘাটে অভিযান, বনের ভেতর পালালেন বালু উত্তোলনকারীরা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ১৮:১০

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অভিযানের খবর পেয়ে পালিয়েছেন অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা বনের ভেতরে পালিয়ে যান। পরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, একই অভিযানে আদালতের আদেশ বাস্তবায়নে সরকারি খাস খতিয়ানভুক্ত কবরস্থানের সীমানা চিহ্নিত করা হয়েছে। এ সময় বিরোধে জড়িত পক্ষগুলোকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।