শিরোনাম
আরিফুল হক চৌধুরীর ইসিজি ও রক্তপরীক্ষা করা হয়েছে, আশঙ্কামুক্ত বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট টেস্টে শুরুতেই বাংলাদেশের ছন্দপতন, হাসানের আগুনের পর ব্যাটিংয়ে জোড়া ধাক্কা সিলেটের ‘নিষিদ্ধ’; যুবলীগের মিছিল, ১২ জন আটক বিনা খরচে মালয়েশিয়ায়কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ সিলেট-সুনামগঞ্জ সীমান্তে দুই শটগান, গুলি ও মদ উদ্ধার ডিসেম্বরেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রবাসীকল্যাণমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির ফ্যাসিস্ট আমলে ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের ষড়যন্ত্র হয়েছে: এমপি লুনা সিলেটের পর এবার খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন প্রধানমন্ত্রীর

https://www.emjanews.com/

20376

sylhet

প্রকাশিত

০৬ নভেম্বর ২০২৬ ১৩:২৭

আপডেট

০৬ নভেম্বর ২০২৬ ১৪:০৯

সিলেট

সিলেটের ‘নিষিদ্ধ’; যুবলীগের মিছিল, ১২ জন আটক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১৩:২৭

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টায় সিলেট মহানগরীর জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল বের করে।

এ সময় পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বড় ব্যানার, ৫টি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়। এসএমপি পুলিশের ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন হাতিডহর, জকিগঞ্জ, সিলেটের শামসুল ইসলামের ছেলে মোঃ শাহেক আহমেদ (৩২), মৌলভীর চক, জকিগঞ্জ, সিলেটের আবুল কালামের ছেলে মুন্না আহমেদ (২৯), মেছা, কানাইঘাট, সিলেটের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। হাতিডহর, জকিগঞ্জ, সিলেটের মৃত ইব্রাহিম আলীর ছেলে মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), বীরদল আগফুদ, কানাইঘাট, সিলেটের মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল (১৯), নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮), বড়ইকান্দি, ১০ নম্বর রোড, দক্ষিণ সুরমা, সিলেটের লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি (১৮), গোপশহর, দক্ষিণ সুরমা, সিলেটের আব্দুল মালিক খানের ছেলে জাকের খান (২৯), মহেশপুর, কানাইঘাট, সিলেটের নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ (৩০), বড়ইকান্দি, ২৮ নম্বর ওয়ার্ড, দক্ষিণ সুরমা, সিলেটের রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ (৩৮), জয়পুর পূর্ণখলা, কানাইঘাট, সিলেটের মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ (৪৫), বীরদল ছোটফৌদ, কানাইঘাট, সিলেটের মৃত মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম (২০)।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।