ছবি: সংগৃহীত
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে সিলেট জেলা বিএনপি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টায় নগরীর মেন্দিবাগস্থ ‘এমরান ল অ্যাসোসিয়েট’ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুর ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যাওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটি সফল ও অর্থবহ করে তুলতে বিভিন্ন উপকমিটি গঠনসহ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিবগণ উপস্থিত ছিলেন।
