শিরোনাম
সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল জুড়ীতে নারী কনস্টেবলকে মুখ চেপে অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা দুই তরুণ

https://www.emjanews.com/

20467

international

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৬ ১৭:৫৪

আন্তর্জাতিক

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৭:৫৪

সৌরভ তোমার।

ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে আতশবাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির এক দেহরক্ষীকে গুলি করা হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ২৬ বছর বয়সী সেনা সদস্য সৌরভ তোমার। বর্তমানে তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, দীপাবলির রাতে উত্তরপ্রদেশের বাগপত জেলার নিজ গ্রামে দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ধীরজ দেশি পিস্তল দিয়ে গুলি চালান। গুলিটি প্রথমে দেয়ালে আঘাত করে ছিটকে সৌরভের কানের ঠিক পেছনে মাথায় লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বরৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মিরাটের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।

সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম অশ্বারোহী রেজিমেন্ট প্রেসিডেন্টস বডিগার্ডে কর্মরত। রাষ্ট্রপতি ভবনে দায়িত্ব পালন করা এই সেনা সদস্য ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন।

ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।