শিরোনাম
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ সিলেটে ডাবল মা/র্ডা/রের আ/সামী গ্রেফ/তার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে শুরু ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় মাথায় সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ সিলেটের ট্রেন চলাচল বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

20402

international

প্রকাশিত

০৮ নভেম্বর ২০২৬ ১০:১২

আন্তর্জাতিক

নেতানিয়াহু নয় আইজেনকোটকে সরকার গঠনের আমন্ত্রণ ইসরায়েলি প্রেসিডেন্টের

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ১০:১২

ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এতে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবর্তে আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন পাওয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের ভূমিকা।

রোববার (৮ নভেম্বর) বিবিসির জানায় প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আগামী ২৮ দিনের মধ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে আইজেনকোটকে। তবে প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট ও সমঝোতার প্রয়োজন দেখা দেয়।

দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইজেনকোট বলেন, এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময় এসেছে। এ লক্ষ্য অর্জনে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

এ অবস্থায় সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেয়েছে। তাদের সমর্থন পেলে আইজেনকোটের জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথ সুগম করতে পারবে।

উল্লেখ্য, ইসরায়েলের সংসদীয় ব্যবস্থায় কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সাধারণত একাধিক দলের সমন্বয়ে সরকার গঠন করতে হয়। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। ফলে নতুন সরকার গঠনে এখন রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।