https://www.emjanews.com/

20650

politics

প্রকাশিত

১৭ নভেম্বর ২০২৬ ২০:২৬

রাজনীতি

১০ জেলা ও ৩ মহানগরে যুবদলের আংশিক কমিটি

৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ২০:২৬

ছবি: সংগৃহীত

দেশের ১০টি জেলা ও তিনটি মহানগর ইউনিটে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত ইউনিটগুলো হলো- ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা, বরিশাল মহানগর, গাজীপুর মহানগর ও জেলা, বরগুনা এবং চাঁদপুর জেলা যুবদল।

ঘোষিত কমিটিতে ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন জোবায়েদ হোসেন শাকিল, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তানভীরুল ইসলাম রবিন এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শিপু।

বাগেরহাট জেলা যুবদলের সভাপতি হয়েছেন সুজন মোল্লা। সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন পাইক।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু। সিনিয়র সহসভাপতি হয়েছেন আল আমিন সুজন এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

গাজীপুর মহানগর যুবদলের সভাপতি হয়েছেন সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা। সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান রাজু ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মণ্ডল।

গাজীপুর জেলা যুবদলের সভাপতি হয়েছেন ইয়াসির আকরাম পলাশ এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান। সিনিয়র সহসভাপতি তপন খান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।

বরগুনা জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক ইসতিয়াক উল জলিল সোহাগ। চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ বাহার।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন সুজাউদ্দৌলা সুজা এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হলুদ।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ ফরহান এবং সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন। সিনিয়র সহসভাপতি হয়েছেন গোলাম মোশাওয়ার সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক মুনতাসির মনির।

ভোলা জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।

বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান রনি।

বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ ও সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষিত প্রতিটি ইউনিটের নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।