শিরোনাম
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের আভাস সাদাপাথর ও ভোলাগঞ্জের পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগ সরকারি খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ হবিগঞ্জের ডিসি-ফেনীর এসপিকে গোপালগঞ্জে পাঠাল সরকার চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ সিলেটে গুজব ছড়ানোর দুই দিন পর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আ গু ন সিলেটে কাল ধর্মঘট: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: ফুটবলে স্বপ্নভঙ্গের দিন

https://www.emjanews.com/

20587

politics

প্রকাশিত

১৫ নভেম্বর ২০২৬ ২০:৩০

রাজনীতি

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ২০:৩০

ছবি: সংগৃহীত

আগামী ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট অভিমুখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। দাবি বাস্তবায়নে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে জোটটি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ব্রিফিংয়ে সরকারের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগের সঙ্গে সরকার গোপনে আঁতাত করেছে। তিনি বলেন, সারা দেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা হচ্ছে, ফ্যাসিস্টরা অগ্নিসংযোগ করছে। কিন্তু সরকার এসব ঘটনা দমনে ব্যর্থ হচ্ছে। সরকার ইচ্ছাকৃতভাবেই এমনটি করছে। এতে প্রমাণ হয়, পতিত আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন আঁতাত রয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা ‘জামাই আদরে’ আপ্যায়িত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এতে সরকারের ফ্যাসিবাদের প্রতি আনুকূল্য প্রকাশ পাচ্ছে। সরকার উল্টো পথে চলতে শুরু করেছে এবং তাদের ওপর মানুষের আস্থা নেই।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং গণহত্যার বিচারের বিষয়ে সরকার দৃশ্যমান আন্তরিকতা না দেখালে জাতীয় ঐক্য সম্ভব নয়।

এর আগে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি থেকে চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

ঘোষণা অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১-দলীয় জোট। এরপর ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখে তৃতীয় লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।

চার বিভাগের মধ্যে সর্বশেষ কর্মসূচি হিসেবে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে অন্য বিভাগগুলোর মতো সড়কপথের পরিবর্তে ট্রেনযোগে সিলেটে আসার পরিকল্পনা করেছিল জোটটি। এ উপলক্ষে সিলেট রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করারও প্রস্তুতি ছিল। তবে লিয়াজোঁ কমিটির বৈঠকের সিদ্ধান্তে শেষ পর্যন্ত কর্মসূচিটি স্থগিত করা হলো।