ছবি: সংগৃহীত
বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের তিন জেলার চারজন কর্মকর্তাও রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যস্ত করা কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। এরপর ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করতে হবে।
প্রশিক্ষণ শেষ হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২ অনুসরণ করে তাঁদের সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হবে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
