শিরোনাম
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত সিলেটে রাংপানি নদীতে অভিযান, পালালেন শ্রমিকেরা, জব্দ ক্রাশার মোটর সিলেটে অবৈধ বালু উত্তোলন, ১২টি লিস্টার মেশিন ধ্বংস ও দুই ট্রাক বিকল ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়, কটাক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

https://www.emjanews.com/

20733

politics

প্রকাশিত

২০ নভেম্বর ২০২৬ ১৯:২৪

রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ১৯:২৪

ছবি: সিসিক

বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। আগামী দিনে তিনি আরও দৃঢ়তার সঙ্গে দেশের সব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন এবং এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে দেশের মানুষ ভালো থাকবে, অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ জন্য মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পলাতক কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ জানে, সরকারও জানে। দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করতে এখানে সমবেত হয়েছি। কিন্তু দুঃখজনকভাবে একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক সন্ত্রাসীরা সিলেটে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। গত রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে কাপড়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। সাহস থাকলে এসব সন্ত্রাসী সামনে এসে কথা বলুক। চোরের মতো রাতের অন্ধকারে এ ধরনের কর্মকাণ্ড করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা বরদাশত করা হবে না। রাজনৈতিকভাবে এসব অপতৎপরতার মোকাবিলা করা হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, বিএনপির উপজেলা, ইউনিয়ন, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। গত দুই দিন ধরে সিলেট মহানগরী ও বিভিন্ন উপজেলায় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোথাও কোনো বিশৃঙ্খলাকারীর সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে। আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না। তবে আমাদের ভদ্র আচরণকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দিতে বিএনপি অতীতেও প্রস্তুত ছিল, ভবিষ্যতেও থাকবে।

তিনি নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।