শিরোনাম
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত সিলেটে রাংপানি নদীতে অভিযান, পালালেন শ্রমিকেরা, জব্দ ক্রাশার মোটর সিলেটে অবৈধ বালু উত্তোলন, ১২টি লিস্টার মেশিন ধ্বংস ও দুই ট্রাক বিকল ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়, কটাক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

https://www.emjanews.com/

20734

sylhet

প্রকাশিত

২০ নভেম্বর ২০২৬ ১৯:৩৯

সিলেট

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ১৯:৩৯

আটক ইমাম সাদিকুর রহমান।

সুনামগঞ্জের শাল্লায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক মসজিদের ইমামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন গ্রামবাসী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের জামে মসজিদের ইমামের কক্ষের বিছানায় লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

আটক সাদিকুর রহমান প্রায় ১১ মাস ধরে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদে ইমামতি করছেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওই কিশোরী গ্রামের একটি দোকান থেকে চা-পাতা কিনতে যাচ্ছিল। এ সময় মসজিদের পাশ দিয়ে যাওয়ার পথে ইমাম তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। গ্রামের দুই স্কুলছাত্র বিষয়টি দেখে আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয় লোকজন ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন।

এ সময় গ্রামবাসীর সামনে কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইমামকে পুলিশ ও গ্রামবাসীর কাছে কিশোরীর হাত ধরার কথা বলতে শোনা যায়। তিনি দাবি করেন, কিশোরী নিজেই তাঁর কক্ষে ঢুকেছিল। লোকজন দেখে ফেলতে পারে—এমন আশঙ্কায় তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন।

ভিডিওতে তাঁকে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতেও দেখা যায়।

কিশোরীকে উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন বলেন, সকালে দুই স্কুলছাত্র এসে জানায়, ইমাম ওই মেয়েকে টেনে নিজের কক্ষে নিয়ে গেছেন। পরে তাঁরা ইমামের কক্ষে গিয়ে লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করেন। এরপর সবার সামনে ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইয়ারাবাদ গ্রাম থেকে মসজিদের ইমামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।