শিরোনাম
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত সিলেটে রাংপানি নদীতে অভিযান, পালালেন শ্রমিকেরা, জব্দ ক্রাশার মোটর সিলেটে অবৈধ বালু উত্তোলন, ১২টি লিস্টার মেশিন ধ্বংস ও দুই ট্রাক বিকল ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়, কটাক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

https://www.emjanews.com/

20736

sylhet

প্রকাশিত

২০ নভেম্বর ২০২৬ ১৯:৫৩

সিলেট

মাধবপুর হাসপাতালে এক্স-রে ফি আদায় ৩৫ জনের, হিসাবে জমা একজনের!

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ১৯:৫৩

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার ফি আদায়ে ব্যাপক অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে এক্স-রে পরীক্ষার ফি আদায় করা হলেও সরকারি জমা রেজিস্টারে হিসাব পাওয়া গেছে মাত্র একজনের। প্যাথলজি বিভাগেও আদায় করা অর্থের তুলনায় সরকারি কোষাগারে জমার পরিমাণ অনেক কম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে এসব অনিয়মের তথ্য পায় দুদকের সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল।

অভিযানকালে দুদক দল দেখতে পায়, হাসপাতালের এক্স-রে বিভাগে তিনজন এবং প্যাথলজি বিভাগে দুজন টেকনিশিয়ান দায়িত্ব পালন করছেন। তবে তাঁদের কারও সংশ্লিষ্ট কাজের সনদ, অভিজ্ঞতার প্রমাণ কিংবা বৈধ নিয়োগপত্র পাওয়া যায়নি। প্রাতিষ্ঠানিক কিংবা আউটসোর্সিং কোনো প্রক্রিয়াতেই তাঁদের নিয়োগের কাগজপত্র পাওয়া যায়নি।

এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই কর্মচারী নিয়োগ, সিজারিয়ান অস্ত্রোপচার ও কেবিনের অর্থ আত্মসাৎ এবং রোগী হয়রানির অভিযোগও খতিয়ে দেখছে দুদক। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহের ক্ষেত্রেও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে অভিযান পরিচালনাকারী দল।

দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এরশাদ আলী জানান, অভিযানে ফি আদায়ের রশিদের মুড়ি, জমা রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। এসব নথি পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, জনবল সংকটের কারণে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনার ভিত্তিতে পাঁচজন টেকনিশিয়ানকে অনানুষ্ঠানিকভাবে কাজে যুক্ত করা হয়েছে। রোগীপ্রতি তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়। পরীক্ষা ও অস্ত্রোপচারের ফি নিয়মিত সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে এ-সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেননি।

এ ঘটনায় হাসপাতালের সেবা ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুদকের পূর্ণাঙ্গ তদন্তে এসব অভিযোগের প্রকৃত চিত্র উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।