শিরোনাম
তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ সিলেটে কোয়ারি থেকে জব্দ বালু-পাথর বিক্রি হবে নিলামে সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটে ২৪ ঘণ্টায় ৩৯ জন গ্রেফ/তার ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত

https://www.emjanews.com/

20773

sylhet

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ১৯:৫১

সিলেট

সুনামগঞ্জে জলাশয় দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৭

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৯:৫১

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘাগটিয়া গ্রামের ৪-৫ জন ব্যক্তি চিতলিয়া গ্রামের একটি জলাশয় দখলের উদ্দেশ্যে সেখানে যান। এ সময় জলাশয়ের পাড়ে ঘর নির্মাণের উদ্যোগ নিলে চিতলিয়া গ্রামের বাসিন্দারা বাধা দেন। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে শনিবার সকালে চিতলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ঘাগটিয়া গ্রামের পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় বাধার মুখে পড়েন। ঘাগটিয়া গ্রামের কয়েকজন তাঁদের বাজারে যেতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই গ্রামের অন্তত ১৭ জন আহত হন।

আহতদের মধ্যে ঘাগটিয়া গ্রামের নয়ন মিয়া (২০), সুমন (২২), তাহির মিয়া (১৪) ও তাজুল ইসলাম (৩৮) রয়েছেন।

অন্যদিকে চিতলিয়া গ্রামের আহতরা হলেন সেতু চৌধুরী (৪০), নকুল দাস (৪৮), বিপলু (২৮), ইন্দ্রজিত (৩০), ফুলকান্ত (৫০), জগৎজ্যোতি (৪৫), হেমেন্দ্র দাস (৬০), জয় দেব দাস (৯০), আউলা চরন দাস (৬০), রতন দাস (৬৫), বিরাজ দাস (২৮), কালি কৃষ্ণ (৫৪) ও ব্রজবাসী (৪৫)।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার জানান, সংঘর্ষে গুরুতর আহত তাজুল ইসলাম ও সেতু চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।