https://www.emjanews.com/

20763

sylhet

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ১৪:৩৯

সিলেট

সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৪:৩৯

সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শামস তাহির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে জৈন্তাপুর উপজেলার সারীঘাট তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামস তাহির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি গ্রামের শামসুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শামস তাহির মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জাফলংগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।